ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

খেলা ডেস্ক
প্রকাশ : ২২/১০/২০২৫, ৪:৩৪:০৩ PM

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্ব রেকর্ড গড়ল স্পিনাররা

এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১৯৯৮ সালে কলম্বোতে ৭৬ ওভার বোলিং করেছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের স্পিনাররা।ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।

এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১৯৯৮ সালে কলম্বোতে ৭৬ ওভার বোলিং করেছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের স্পিনাররা।ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ডেলিভারি করেছে দু’দলের স্পিনাররা। এতে ভেঙে গেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিশ্ব রেকর্ড।

২০১৯ সালে ভারতের দেহরাদুনে ৭৮.২ ওভার বোলিং করেছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা। আজকের ১০২ ওভারের (সুপার ওভারসহ) ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা মিলে মোট ৯৩ ওভার বল করেছেন।ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংসে পাঁচ বোলার মিলে ৫০ ওভার করেন। বাংলাদেশের বোলিং ইনিংসে ৪২ ওভার করেন স্পিনাররা। বাকি ৮ ওভার করেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

এরপর সুপার ওভারে বাংলাদেশের হয়ে ১ ওভার করেন ফিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে করেন স্পিনার আকিল হোসেন।এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১৯৯৮ সালে কলম্বোতে ৭৬ ওভার বোলিং করেছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের স্পিনাররা।